1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

রংপুরের টিসিবির কার্ড দেওয়ার নামে টাকা আদায়কড়ায়,গ্রেপ্তার করেছে পুলিশ।

  • প্রকাশ কাল রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৫৪ বার পড়েছে
ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,টিসিবির কার্ড দেওয়ার নামে টাকা আদায়কড়ায়,গ্রেপ্তার।
ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,টিসিবির কার্ড দেওয়ার নামে টাকা আদায়কড়ায়,গ্রেপ্তার।

News

নিউজএডিটর:লিমন তোকদার।

রংপুরের কাউনিয়ায় টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়ার নামে উপকারভোগীদের কাছে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে নিরব হোসেন নিরাশা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমগড়া গ্রামে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।নিরব হোসেন নিরাশা উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন দারগার চাতাল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।এ ঘটনায় হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ বাদী হয়ে হারাগাছ থানায় একটি মামলা দায়ের করেছেন।গতকাল মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,টিসিবির কার্ড দেওয়ার নামে টাকা আদায়কড়ায়,গ্রেপ্তার।

মামলার বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা ইন্সপেক্টর তদন্ত এবিএম ফিরোজ ওয়াহিদ জানান,নিরব হোসেন নিরাশা হারাগাছ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আদুরী বেগমের ছোট ভাই।নিরাশা নিজেকে চেয়ারম্যান এর প্রতিনিধি পরিচয় দিয়ে গতমাসে ধুমগড়া গ্রামে বেশকয়েকজন অসহায় দরিদ্র পরিবারের কাছে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে প্রতিজনের কাছ থেকে ১১শত করে টাকা আদায় করে।শুক্রবার সন্ধ্যায় সে ধুমগাড়া গ্রাম গিয়ে চেয়ারম্যানের প্রতিনিধি পরিচয় দিয়ে অসহায় দরিদ্র মানুষদের কাছে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়ার নামে আবারও টাকা দাবি করেন।স্থানীয় লোকজন প্রতারণার বিষয়টি টের পেয়ে তাকে আটক করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেয়।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ বলেন,প্রতারক নিরাশা তার ইউনিয়নের বাসিন্দা।কিন্তু সে চেয়ারম্যানের কোনো প্রতিনিধি নয়।নিরাশার প্রতারণার সাথে তার বোন সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও জড়িত থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।কারণ বিগত দিনে যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সংরক্ষিত মহিলা সদস্যকে বলেছিলাম।কিন্তু তিনি আমার কথা মানেননি।হারাগাছ থানা ইন্সপেক্টর তদন্ত এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন,প্রাথমিক তদন্তে টিসিবির কার্ড দেয়ার নামে প্রতারণার বিষয়টির সত্যতা পাওয়া গেছে।এ ঘটনায় রাতেই হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদী হয়ে মামলা দায়ের করেছে।মামলায় নিরব হসেন নিরাশা কে গ্রেফতার দেখিয়ে গতকাল রংপুর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST