1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

য‌শো‌রের অভয়নগরে একটি শর্টগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

  • প্রকাশ কাল রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩৯১ বার পড়েছে

News:নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার।রবিবার,০৯ জানুয়ারী ২০২২,


য‌শো‌রের অভয়নগরে একটি শর্টগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।


গতকাল বুধবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের কুদ্দুস ভুইয়ার ছেলে রবিউল ইসলাম ভুইয়ার গোয়াল ঘরের পাশে মুরগীর ঘর থেকে পরিত্যাক্ত অবস্থায় শর্টগান ও গুলি উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ।
রবিউল ইসলাম ভুইয়া বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। ঠিকমত চলাচল করতে পারিনা। বুধবার দুপুরে একটি কবুতর কিনে আমার গোয়াল ঘরের পাশে পরিত্যাক্ত মুরগীর ঘরে রাখতে গেলে একটি ব্যাগ দেখতে পাই। পরে ব্যাগ খুলে দেখি একটি বন্দুক জাতীয় অস্ত্র ও গুলি রয়েছে। বিষয়টি পুলিশকে জানালে তারা উদ্ধার করে নিয়ে যায়।

News
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানায়, রবিউল ইসলাম ভুইয়া একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। তাঁর বাড়ির মধ্যে থাকা একটি মুরগীর ঘর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি অত্যাধুনিক শর্টগান ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। কে বা কারা অস্ত্র ও গুলি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।


বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ওপেজে লাইক দিন।
বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST