1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

ভালুকায় ডাকাত চক্রের ৪ সদস্য আটক

  • প্রকাশ কাল সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকার সহ ৪ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ভালুকা মডেল থানায় সাংবাদিকদের এই তথ্য জানান অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন।

পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে উপজেলার পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো কুমিল্লা জেলার হোমনা উপজেলার শাহ আলম (৩৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বিল্লাল হোসেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার আবু তাহের (৩০) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সবুজ মিয়া (২৯)।

ওসি কামাল হোসেন জানান, ঈদ যাত্রাকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান ও টহল চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত প্রাইভেটকারের গতিরোধ করে এই ৪ ডাকাতকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের ও তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান ওসি

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST