1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

তারাকান্দায় বিএনপির দুই ঘণ্টা ব্যাপি অবস্থান কর্মসূচি

  • প্রকাশ কাল শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪০৭ বার পড়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
বিদ্যুৎ,গ্যাসসহ, দ্রব্যমূল্যেরে ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি আজ শনিবার বিকেলে তারাকান্দা উত্তর বাজারস্থ ঐশী রাইচ মেইল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

ময়মনসিংহ উত্তর জেলা আহবাযক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফেজ আজিজুল হক, আব্দুল হেকিম মন্ডল, মাসুদ রানা খান।

এ সময় আরো বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ময়মনসিংহ উত্তর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, উত্তর যুবদলের সহ সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তারাকান্দা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মোবারক হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা শাজেদুল করিম খোকন,মোস্তাফিজুর রহমান খান,ইয়াসিন আলি,আব্দুল হক সরকার,সেলিম আকন্দ ও মান্নান মেম্বার।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST