1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

ময়মনসিংহে আবাসিক হোটেল থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশ কাল শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৬৩ বার পড়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ মহানগরীর নিরালা রেস্ট হাউস থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ মার্চ ২০২৩) তারিখ ঠিক দুপুরের দিকে নগরীর ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউজ নামে আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৫ মার্চ এক যুবক ওই তরুণীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে ওই রেস্ট হাউজে ওঠেন।

আজ শনিবার সকালের দিকে তিনি রুমের বাইরে থেকে তালা দিয়ে চলে যান। রুমে তালা দেওয়া দেখে রেস্ট হাউজ কর্তৃপক্ষ দুপুর পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে খবর দিলে পুলিশ গিয়ে তালা ভেঙে বাথরুমের ভেতর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, রেস্ট হাউজে দেওয়া নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST