1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল ব্রাজিল ভক্তদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি সুষম উন্নয়ন, জবাবদিহিতা ও নতুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার: প্রধানমন্ত্রীর নিকলীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পুরস্কার দেবো-এমপি ইকবাল ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ভাটারা কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয় কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সহ এক তরুণী‌ আটক শৈশবের দামে উন্নয়ন: কোন পথে বাংলাদেশ? হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত
শিরোনাম

কিশোরগঞ্জে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় স্বাক্ষর ও সীল নকলের অভিযোগ গ্রেফতার-১

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৪৬০ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলায় ০৪ হতে ০৬ মার্চ ২০২৩ খ্রি: শারীরিক সক্ষমতা যাচাই ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষাতে প্রার্থী হিসেবে মো: রাজু আহম্মেদ সজিব (১৯) (পিইটি সিরিয়াল নং ১৮১৯১১৬৩২), পিতা-সামসু উদ্দিন, সাং চর জিনারী, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ অংশগ্রহণ করে ৫ মার্চ ২০২৩ খ্রি: -এ অকৃতকার্য হয়। পরবর্তীতে উক্ত প্রার্থী নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার, কিশোরগঞ্জ এবং সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), নারায়ণগঞ্জ এর স্বাক্ষর এবং ‘কৃতকার্য’ ও ‘যোগ্য’ লেখা ০২ সীল নকল করে তার এডমিট কার্ডে ব্যবহার করে ০৬ মার্চ ২০২৩ এর পরীক্ষাতে অংশগ্রহণের জন্য পুলিশ লাইন্স, কিশোরগঞ্জে প্রবেশ করে সকাল ১০:১০ ঘটিকার সময় নিয়োগ বোর্ডের কাছে এডমিট কার্ড উপস্থাপন করলে সেটিতে ব্যবহৃত স্বাক্ষর ও সীল প্রাথমিকভাবে নকল প্রতীয়মান হওয়ায় বোর্ড সদস্যগন তাকে প্রশ্ন করলে সন্দেহজনক আচরণ করায় তাকে আটক করা হয়। বিষয়টি সম্পর্কে কিশোরগঞ্জ মডেল থানায় সংবাদ দিলে এসআই দেলোয়ার সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পুলিশ লাইন্সে এসে উক্ত নিয়োগ প্রার্থীকে হেফাজতে নেন। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে উক্ত প্রার্থী স্বাক্ষর ও সীল নকলের মাধ্যমে প্রতারণার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে এবং দেখানো মতে পুলিশ লাইন্স সংলগ্ন জনৈক আমিনুল হক সুজনের বাসার উত্তর পার্শ্বে ফাকা জায়গা হতে ০২টি সীল (‘যোগ্য’ ও ‘কৃতকার্য’) ও ১টি সীল প্যাড উদ্ধার করা হয়। এছাড়াও জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ভিজিটিং কার্ডসহ অন্যান্য ব্যক্তিগত জিনিস জব্দ করা হয়। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং ১২ তারিখ ০৭-০৩-২৩ খ্রি:, ধারা ৪০৬/৪২০/৪৬৮/৪৭১ The Penal Code রুজু করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST