1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

ভৈরবে ২৯ কেজি গাঁজা’সহ ০৩ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪

  • প্রকাশ কাল শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪২৪ বার পড়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর ২০২২ ইং তারিখ রাত ০৯.০০ ঘটিকায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, সেতু মিয়া(২৪), পিতা-মজিবুর মিয়া, সাং-প্রতাপ, থানা-নরসিংদী সদর, জেলা- নরসিংদী, আলম মিয়া(২৬), পিতা-আকবর মিয়া, সাং-আছিম, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহদ্বয়কে আটক করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ০৯ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

অপর আরেকটি অভিযানে রাত ১০.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব থানার পাশের্^ নাজমুল হাসান পাপন পার্কের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ টুটুল মিয়া(৩৭), পিতা-আল মালেক, সাং-উকুয়া কান্দা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনাকে কে আটক করেন। এসময় ধৃত আসামীর দখলে থাকা স্কুটি তল্লাশী করে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও নগদ ২০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়। ০১ টি স্কুটি জব্দ।

ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST