1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

পুঠিয়াতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ সাংবাদিক সহ আহত ৫

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৬২৩ বার পড়েছে

সোহেল রানা ঃরাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়ন নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর লোকজনের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫জন আহত হয়েছেন। ভোট কেন্দ্রের বাইরে এসব ঘটনা ঘটেছে। দুই প্রার্থীই প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানায়, ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল কেন্দ্রের বাইরে চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান ও একরামুল হকের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আহত হন আলাউদ্দীন,ফকরুল ইসলাম,আবু তাহের,জামাল হোসেন ও ছদরুল ইসলাম। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভালুকগাছি ইউপির স্বতন্ত্রপ্রার্থী একরামুল হক বলেন,ভোর থেকেই ইউপির তেলিপাড়া,এসআরজি,ফুলবাড়ি, নন্দনপুরসহ পাঁচটি ভোটকেন্দ্র দখল নিয়েছে জিল্লুর রহমানের লোকজন। ভোটাররা কেন্দ্রে আসলেও তারা ভয় দেখিয়ে পছন্দের প্রার্থীর মার্কায় ভোট দিতে বাধ্য করছেন।

বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়েও কোনো প্রতিকার হচ্ছে না। ধাকেড়াকুল এলাকায় রামদা দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করা হয়েছে এই ভয়ে অনেক ভোটার ভয়ে কেন্দ্রে যেতে চাচ্ছেন না।

তবে,জিল্লুর রহমান পাল্টা অভিযোগ করে বলেন,তার লোকজনকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন একরামুলের লোকজন। বিভিন্ন কেন্দ্রের বাইরে তারা হামলা করছে মারপিট করছে সাধারণ ভোটারদের। আমার লোকজনকে। পুলিশ ধাওয়া দিচ্ছে ধরপাকড় করছে। ভোটররা এসব নিয়ে ভীত।

তবে,পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন,সকালের দিকে কোন কোন এলাকায় কিছুটা উত্তেজনা ছিলো।ধোকড়াকুল এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটা ভোটকেন্দ্রের বাইরে। ভোট কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ। সবখানে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST