1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা
শিরোনাম

রাজশাহী বাঘা পৌরসভা,পুঠিয়াতে দুই ইউপিতে ভোটগ্রহণ চলছে

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৮৩ বার পড়েছে

সোহেল রানা রাজশাহীঃ
রাজশাহীতে বাঘা পৌরসভা ও পুঠিয়া দুই ইউনিয়ন পরিষদ ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বাঘা পৌরসভা, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর এবং পুঠিয়ার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়।
একটানা ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এসব নির্বাচনে সবগুলো কেন্দ্রেই ইভিএমের ব্যবহার হচ্ছে।

রাজশাহী নির্বাচন অফিসের তথ্যমতে, রাসিকের সাধারণ ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের শূন্যপদে উপ-নির্বাচনে ১৩টি ভোটকেন্দ্রের ১১১টি বুথে ইভিএম মেশিনে ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনে তিনটি ওয়ার্ড মিলে ভোটার প্রায় ৪০ হাজার। এই নির্বাচনে ৯ জন প্রার্থী রয়েছেন।

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে পাঁচজন মেয়র, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ৩৬ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার ৩১ হাজার ৬৫৯ জন। ১১টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমের ব্যবহার হচ্ছে।
এদিকে, পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৪৯০ জন। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৯৮৬ জন ও নারী ভোটার ১৩ হাজার ৪০৫ জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাতজন, সংরক্ষিত আসনে তিনটি পদে ১১ জন ও ৯টি সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৯৪ জন ও নারী ভোটার ১৪ হাজার ৯১৩ জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত নারী সদস্যের তিনটি পদে ১২ জন ও ৯টি সাধারণ সদস্য পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST