1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে কেন্দুয়া প্রেসক্লাবে আলোচনা সভা করগাঁও হাওরে মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান ৭২টি নিষিদ্ধ জাল জব্দ করিমগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রী দিলেন জাতীয় পদক, এমপি দিলেন আর্থিক অনুদান: গর্বিত কেন্দুয়ার সাদিয়া লিবিয়াতে পালিত হলোজুলাই শহিদ দিবস ২০২৬’ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত রাজারহাটে জুলাই শহীদ দিবস পালিত রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলামের
শিরোনাম

নিকলীতে ফসলের জমি নষ্ট করে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ

  • প্রকাশ কাল রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৯৪ বার পড়েছে

শাফায়েত নূরুল:
কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়ন কুর্শা হাওর সহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে কৃষকের জমি থেকে ভেকু দিয়ে ৩ টি ইটভাটার মধ্যে মাটি নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে কৃষকের শত শত একর জমি ভেকু দিয়ে ইট খলার মধ্যে মাটি নেওয়ার ফলে যেমন জমির উর্বরতা শক্তি কমছে, অন্যদিকে এসব ইটখলায় ইট পুড়নোর ফলে এসব দূষিত ধোঁয়ায় নিকলী সদরের ৮-১০টি গ্রামের গাছপালা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ হাঁপানি, সর্দি, কাঁশি সহ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এসব ইটভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছে না যুগ যুগ ধরে। এদিকে ইটভাটার ধোঁয়ায় জমির ধানী ফসল, আম, জাম, লিচু, নারিকেল সহ বিভিন্ন ফসল একবারে নষ্ট হয়ে যাচ্ছে। নিকলী সদর ও পাশ্ববর্তী ইউনিয়ন গুলোর পরিবেশ একেবারে দূষিত হয়ে পড়ছে বলে এলাকাবাসীদের মন্তব্যের শেষ নেই। অন্যদিকে যে জমিতে ইরি বোরো ধান ৮০-৯০ মন হতো সেই জমিতে এখন বর্তমানে ৫০-৬০ মন দর একর প্রতি ধান হবে বলে অনেক কৃষক মনে করছেন। ইটভাটার ধোঁয়ায় যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি ভাবে ভেকু দিয়ে মাটি কাটার ফলে জমির উর্বরতা শক্তি দিন দিন কমে যাচ্ছে। এই বিষয় নিকলী নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাকিলা পারভীনের সাথে কথা বললে তিনি জানান,ভেকু দিয়ে জমি থেকে মাটি কাটলে অবশ্যই আইনানুগ ভাবে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST