1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
শিরোনাম
কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

রাজারহাটে এন সি পি’ র পথ সভা

  • প্রকাশ কাল বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক (এনসিপি) নাহিদ ইসলাম বলেছেন, আমরা লড়াই করেছিলাম, একটি নতুন বাংলাদেশের জন্য। ফ্যাসিবাদ সরকারের পতনের মাধ্যমে আমরা একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপকে পূরণ করতে হলে এই বাংলাদেশ নতুন করে গঠন করতে হবে। বুধবার দুপুরে রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বরে এক পথ সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন” সরকারের কাছে আমরা আহ্বান জানাই অবশ্যই তারা কুড়িগ্রামের দিকে তাকাবে। অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্যের শিকার যেন কুড়িগ্রাম না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। এ সময় তিনি উপস্থিত জনগণের কাছ থেকে দ্বিতীয় ধাপ পূরণে সাথে থাকার প্রতিশ্রুতি গ্রহণ করেন।

পথ সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন “অতিতের স্বৈরাচার আমাদের পথ রুদ্ধ করেছে। ধর্ষক এসে স্বাধীনতার সুফল ভোগ করেছে। আবু সাঈদ-মুগ্ধদের রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে, আলেমদেরকে দাড়িটুপি নিয়ে অপমান সহ মসজিদের ভিতর থেকে নামিয়েছে, আমাদের কোন স্বাধীনতা ছিল না। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেয়া যবে না খুনী-দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া যাবে না। বুধবার দুপুরে রংপুর থেকে রাজারহাট হয়ে কুড়িগ্রাম যাওয়ার পথে রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বরে এক পথ সভায় তারা বক্তব্য দেন।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) এর আহবায়ক নাহিদ ইসলাম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাঠোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, ড. আতিক মোজাহিদ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথ সভায় ড. আতিক মোজাহিদকে কুড়িগ্রাম-০২ প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন সারজিস আলম সহ উপস্থিত নেতৃবৃন্দ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST