1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই গণতন্ত্র, স্থিতিশীলতা ও ষড়যন্ত্রের রাজনীতি কুড়িগ্রামে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার-১ মদনে ৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শিরোনাম

সিরাজগঞ্জে শাশুড়ীকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশ কাল সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৪৭৭ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে অজিরন বেগম (৩৯) নামে এক পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

সাজাপ্রাপ্ত নজিরন বেগম সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী।

তিনি একই থানার গুদারচর গ্রামের মৃত শাকের প্রামাণিকের মেয়ে।

এই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও এতথ্য নিশ্চিত করে মামলার বিবরণ দিয়ে বলেন, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শাহ আলমের সঙ্গে বিয়ে হয় নজিরন বেগমের। বিয়ের পর থেকেই শাশুড়ি আমেনা বেগমের সঙ্গে তার ঝগড়া-বিবাদ লেগেই থাকত। ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর সারাদিন বউ-শাশুড়ির ঝগড়া হয়। ওই দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে নজিরন তার শাশুড়ি আমেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন।

এ ঘটনায় শ্বশুর সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

আজ সোমবার এ মামলার শুনানিকালে মোট ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক এ রায় দেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST