1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ   প্রকাশিত সংবাদের প্রতিবাদ
শিরোনাম
ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  

রংপুর নগরীর হাজিরহাট এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী রংপুর সদর থানার এএসআই আরিফুজ্জামান নিহত হয়েছেন।

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪৯৬ বার পড়েছে
অনলাইন ডেস্ক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম,এর নিউজ ইডিটরও প্রতিষ্ঠাতা মোঃ লিমন তোকদার রংপুর বিভাগঃ-


রংপুর নগরীর হাজিরহাট এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী রংপুর সদর থানার এএসআই আরিফুজ্জামান নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান।
তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার(৫ অক্টোবর)রাতে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর সদর থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাতে রংপুর সদর থানার এএসআই আরিফুজ্জামান তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে পাগলাপীর এলাকা থেকে রংপুর নগরীতে আসছিলেন।
এ সময় হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনে রুপা এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
বাস পিষে দেওয়ায় এএসআই আরিফুজ্জামান গুরুতর আহত হন।তার স্ত্রী ও ছেলে আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে আরিফুজ্জামান মারা যান।
তার স্ত্রী ও ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এএসআই আরিফুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর থানার ওসি মোস্তাফিজার রহমান।
তিনি বলেন,রুপা এন্টারপ্রাইজের বাসটি জব্দ করা হয়েছে।তবে চালক ও তার সহাকারী পলাতক রয়েছেন।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এদিকে নিহত এএসআই আরিফুজ্জামানের লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ময়নাতদন্তের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ওপেজে লাইক দিন।
বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST