জয়দেব আচার্য্য নিকলী
দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নিকলী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে (১ নভেম্বর ২০২৬) রোজ রবিবার সকাল দশ ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে নিকলী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা”র সভাপতিত্বে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে যুব র্যালি,আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নিকলী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ইরফানুল হক, এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি হাজী এডভোকেট বদরুল মোমেন মিঠু, নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম তালুকদার হেলিম, নিকলী উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, নিকলী উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম নিকলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, নিকলী উপজেলা যুব কাউন্সিল সদস্য আবদুল মান্নান,নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম লিটন, নিকলী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম,নিকলী উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ জাকির হুসাইন, নারী উদ্দোক্তা শায়লা আক্তার,সাংবাদিক বৃন্দ সহ নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব উন্নয়নের কর্মীগণ প্রমুখ। যুব দিবস উদযাপন অনুষ্ঠানে সকল বক্তাগণ নিকলীতে একটি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার জন্য বলেন, নিকলী উপজেলার যুব গণ যেন সঠিক পথে চলতে পারে যুব উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে,অনুষ্ঠানের সভাপতি নিকলী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন যুবকদের কে তাদের অদম্য ইচ্ছা শক্তি কাজে লাগাতে হবে, মন মানসিকতা কর্মদক্ষতা সহনশীলতা কাজের প্রতি মনোনিবেশ করতে হবে স্ব স্ব দক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সর্বোপরি কাজ করার ইচ্ছা শক্তি জাগাতে হবে নিজের ইচ্ছে শক্তিই সবচেয়ে বড় শক্তি, যুব সমাজ আমাদের মুল শক্তি এই শক্তি কাজে লাগাতে হবে তবেই দক্ষ যুব হওয়া সম্ভব, সকল যুবকদের মাদক ছেড়ে কর্মে মনোনিবেশ হওয়ার আহবান জানান।।