1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এর মেয়ে আফিফা জান্নাত রুশার প্রথম জন্মদিন গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  শাজাহান সিরাজীর ওপর হামলায় জড়ানোর অভিযোগ মিথ্যা দাবি কটিয়াদীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কেন্দুয়ায় পিআইবির সমাপনী অনুষ্ঠানে এমপি হিলালী ডিমের দাম বাড়লে বাড়ে ফিডের দাম, কমলে কমে না: কিশোরগঞ্জের হাওর এলাকার খামারিদের হাহাকার আদালতে রায়-ডিক্রি পাওয়ার পরও খাজনা খারিজ ও জমির দখল না পাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
শিরোনাম
কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি কিশোরগঞ্জে মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এর মেয়ে আফিফা জান্নাত রুশার প্রথম জন্মদিন গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  শাজাহান সিরাজীর ওপর হামলায় জড়ানোর অভিযোগ মিথ্যা দাবি কটিয়াদীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কেন্দুয়ায় পিআইবির সমাপনী অনুষ্ঠানে এমপি হিলালী ডিমের দাম বাড়লে বাড়ে ফিডের দাম, কমলে কমে না: কিশোরগঞ্জের হাওর এলাকার খামারিদের হাহাকার

কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি

  • প্রকাশ কাল সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়েছে


​ কিশোরগঞ্জ সদর প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি ও ভূয়া দলিল তৈরির এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের তথ্য পাওয়া গেছে। এই জালিয়াতি চক্রের মূল সুবিধাভোগী ও ভুক্তভোগীর নাম ব্যবহার করে সুবিধা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আদালত তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে বালাম বইয়ের গুরুত্বপূর্ণ পাতা ছিঁড়ে এনে আত্মগোপন করা শুভ নামের এক বহিরাগত তলাশিকারক এখনো পলাতক রয়েছে।
​অনুসন্ধান ও সূত্রে জানা যায়, দীপালী রানী নামের এক রেকর্ড গ্রহীতা/ভুক্তভোগী নারীর জমি সংক্রান্ত সরকারি রেকর্ড পরিবর্তনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের বালাম বই থেকে মূল পাতা সুকৌশলে ছিঁড়ে নেওয়া হয়। পরবর্তীতে সেই ছেঁড়া পাতা ও স্ট্যাম্প নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের পপি নামের এক নকলনবিশের বাসায় গিয়ে জাল দলিল লিখে দেওয়ার জন্য চুক্তি ও চাপ সৃষ্টি করা হয়। বিষয়টি বুঝতে পেরে উক্ত নকলনবিশ ঘটনাটি অফিস কর্তৃপক্ষকে অবহিত করেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, বালাম বইয়ের পাতা ছেঁড়ার সাথে সরাসরি জড়িত ‘শুভ’ নামের উক্ত তলাশিকারক ইদানীং সাব-রেজিস্ট্রি অফিসে যাতায়াত শুরু করেছিল। তার কোনো বৈধ লাইসেন্স নেই। অভিযোগ রয়েছে, অফিসের প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে কাজ চালিয়ে আসছিল সে।
​বর্তমানে মূল ভুক্তভোগী ও জালিয়াতি চুক্তির সাথে জড়িত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে। তবে জালিয়াতির এই মূল আলামত বালাম বইয়ের পাতা উদ্ধারে এবং অভিযুক্ত বহিরাগত শুভকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
​সরকারি নথি ও বালাম বই ছিঁড়ে ফেলার মতো গুরুতর অপরাধের পিছনে সাব- রেজিস্ট্রি অফিসের ভিতরের কোনো চক্রের হাত রয়েছে কি না, তা নিয়ে স্থানীয় সাধারণ সেবা গ্রহীতা স্থানীয় সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জালিয়াতির চক্রের বাকি সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST