1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এর মেয়ে আফিফা জান্নাত রুশার প্রথম জন্মদিন গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  শাজাহান সিরাজীর ওপর হামলায় জড়ানোর অভিযোগ মিথ্যা দাবি কটিয়াদীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কেন্দুয়ায় পিআইবির সমাপনী অনুষ্ঠানে এমপি হিলালী ডিমের দাম বাড়লে বাড়ে ফিডের দাম, কমলে কমে না: কিশোরগঞ্জের হাওর এলাকার খামারিদের হাহাকার আদালতে রায়-ডিক্রি পাওয়ার পরও খাজনা খারিজ ও জমির দখল না পাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
শিরোনাম
কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের পাতা ছিঁড়ে জালিয়াতি কিশোরগঞ্জে মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর সাংবাদিক আমিনুল ইসলাম রিপন এর মেয়ে আফিফা জান্নাত রুশার প্রথম জন্মদিন গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  শাজাহান সিরাজীর ওপর হামলায় জড়ানোর অভিযোগ মিথ্যা দাবি কটিয়াদীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কেন্দুয়ায় পিআইবির সমাপনী অনুষ্ঠানে এমপি হিলালী ডিমের দাম বাড়লে বাড়ে ফিডের দাম, কমলে কমে না: কিশোরগঞ্জের হাওর এলাকার খামারিদের হাহাকার

আদালতে রায়-ডিক্রি পাওয়ার পরও খাজনা খারিজ ও জমির দখল না পাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশ কাল শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়েছে


নিজস্ব প্রতিবেদক
আদালত থেকে রায় ও ডিক্রি পাওয়ার পরও নিজের নামে খাজনা খারিজ ও নতুন খতিয়ান না হওয়া এবং সম্পত্তির দখল বুঝে না পাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ নুরুল ইসলাম নামে এক ভুক্তভোগী।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, কিশোরগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে নিজের অভিযোগ তুলে ধরেন নুরুল ইসলাম।
নুরুল ইসলাম জানান, তিনি ২০০৮ সালে আব্দুল হামিদ ও আব্দুল মালেকের কাছ থেকে ১৬ দশমিক ৫০ শতাংশ জমি ক্রয় করে মালিকানা লাভ করেন। তবে জমিটির রেকর্ড মুজাফর বেপারীর নামে হওয়ায় তিনি ২০১৫ সালে রেকর্ড সংশোধনের জন্য দেওয়ানি আদালতে মামলা করেন।
দীর্ঘদিন মামলা পরিচালনার পর আদালত তার দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে তার নামে নতুন খতিয়ান সৃজনের নির্দেশ দেন বলে দাবি করেন নুরুল ইসলাম। তিনি জানান, ১৮ জুন ২০২৫ তারিখে তিনি মামলায় রায় ও ডিক্রি লাভ করেন। এরপরও সংশ্লিষ্ট ভূমি অফিসে তার নামে খাজনা খারিজ ও নতুন খতিয়ান সৃজনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
নুরুল ইসলামের আরও অভিযোগ, ৩০ জুন ২০২৬ তারিখে মোঃ নাঈম গং তাকে বিবাদী করে একই দাগের জমি নিয়ে আরেকটি মামলা দায়ের করেছেন। এতে তিনি নতুন করে হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে মোঃ আব্দুল আজিজ বলেন, নুরুল ইসলাম ক্রয়সূত্রে ওই সম্পত্তির মালিক। তার দাবি, কিছু ব্যক্তি তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। আদালতের রায় ও ডিক্রি পাওয়ার পরও ভূমি অফিসে তার নামে খাজনা খারিজ ও নতুন খতিয়ান করা হচ্ছে না।
মোঃ হাবিবুর রহমান বলেন, রেকর্ডে মুজাফর বেপারীর নাম থাকায় নুরুল ইসলাম দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেন এবং পরে রায় ও ডিক্রি পান। কিন্তু রায় ও ডিক্রি পাওয়ার পরও ভূমি অফিসে তার নামে নতুন রেকর্ড করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
নুরুল ইসলাম বলেন, তিনি একজন অসহায় ও দরিদ্র মানুষ। জমি ক্রয়ের পর এর একটি অংশ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য দিয়েছেন। দীর্ঘ সময় মামলা পরিচালনা করে আদালতের রায় ও ডিক্রি পাওয়ার পরও জমির দখল এবং ভূমি অফিসে খাজনা খারিজ করতে না পারায় তিনি হতাশ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও প্রতিকার দাবি করেন তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST