1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি, ৩০ হাজার টাকা জরিমানা বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে দিনভর দেশীয় সংস্কৃতির উৎসবনাচ-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান আড়াইবাড়িয়ায় বইছে নির্বাচনী হাওয়া: দোয়া চাইলেন- আব্দুল কাইয়ুম কটিয়াদীতে ছাত্রলীগ নেতার ভাই সিভিল জজে উত্তীর্ণ ফেইসবুকে শুভেচ্ছার ছড়াছড়ি সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক:বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে মাটির মা ফাউন্ডেশন-এর যুগপূর্তি উদযাপন গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ব্রহ্মপুত্রের তীরে শুভ্র কাশফুলের মেলা, জমে উঠেছে দর্শনার্থীদের ঢল
শিরোনাম

আড়াইবাড়িয়ায় বইছে নির্বাচনী হাওয়া: দোয়া চাইলেন- আব্দুল কাইয়ুম

  • প্রকাশ কাল শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়েছে

মোঃ জাহিদুল ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি | হোসেনপুর (কিশোরগঞ্জ):
​আসন্ন ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও সাধারণ ভোটারদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আড়াইবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করেছেন বিশিষ্ট সমাজসেবক এবং ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম।
​”দল যার যার, চেয়ারম্যান সবার”
​দীর্ঘদিন ধরে এলাকার নানা সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকা এই নেতা গণসংযোগে নেমে ঘোষণা দেন— “দল যার যার, চেয়ারম্যান সবার”। তরুণ সমাজকে সাথে নিয়ে একটি আধুনিক, সুশাসিত ও তরুণবান্ধব আড়াইবাড়িয়া ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ‘স্থানীয় সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই নির্বাচনী প্রচারণায় ইউনিয়নের নানা পেশার মানুষ তাঁর প্রতি পূর্ণ সমর্থন ও ভালোবাসা প্রকাশ করছেন।
​দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও বৃক্ষরোপণ
​গণসংযোগের অংশ হিসেবে সম্প্রতি হোসেনপুর উপজেলার ধনকুড়া মধ্যপাড়া এলাকায় অবস্থিত দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে পরিচালিত একটি হিফজ ও ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল কাইয়ুম।
​উল্লেখ্য, প্রতিষ্ঠানটি পীরে কামেল হাকীমুল মিল্লাত আল্লামা শরাফুদ্দীন হোসাইন (দা.বা.)-এর সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং জনাব মো: নজরুল ইসলাম মুন্সীর প্রতিষ্ঠায় পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মুহতামিম হিসেবে হাফেজ মাওলানা মোজাহিদুল ইসলাম (মাসকূব) এবং নায়েবে মুহতামিম হিসেবে মো: মোবারক হোসাইন দায়িত্ব পালন করছেন।
​পরিদর্শনকালে কাইয়ুম প্রতিষ্ঠানের আদর্শ নূরানী, আদর্শ নাজেরা ও মানসম্মত হিফজ বিভাগসহ শিক্ষার্থীদের আবাসিক, অনাবাসিক এবং ডে-কেয়ার ব্যবস্থা ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি সেখানে একটি স্মারক বৃক্ষরোপণ করেন এবং উপস্থিত সকলের কাছে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নিজের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।
​নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতি
​এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম গোলাপ, নজরুল মুন্সি, মোঃ কালু, বাচ্চু মেম্বার, কালাম মলভী, ফজলুল হক জামান মেম্বার, হেলালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ জনগণ।
​আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আড়াইবাড়িয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আব্দুল কাইয়ুম।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST