1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নলিতা (পাট) থেকে নালিতাবাড়ী, চাষ মাত্র ৩ হেক্টরে হোসেনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শেরপুরে সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়
শিরোনাম

গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ

  • প্রকাশ কাল বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়েছে

রাকিবুল হাসান আহাদ:

গফরগাঁও সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শওকত আলীর বিরুদ্ধে সরকারি কলেজের কর্মঘণ্টায় কলেজের বাইরে বিভিন্ন কিণ্ডারগার্টেন, কোচিং সেন্টার ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণাসহ সার্বিক বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।

​সম্প্রতি পাওয়া বিভিন্ন তথ্য-প্রমাণ ও বিজ্ঞাপনী লিফলেট থেকে জানা যায়, ‘জব কেয়ার কোচিং সেন্টার’ নামক একটি চাকরি প্রত্যাশীদের কোচিং সেন্টারের ব্য্যানারে সার্বিক তত্ত্বাবধানে ৩৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ও গফরগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শওকত আলীর নাম ও মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘MD Shoukat Ali’ নামের আইডি থেকে ‘শহীদ ক্যাডেট একাডেমি (গফরগাঁও শাখা)’ এবং ‘জব কেয়ার কোচিং সেন্টার’-এর পক্ষে প্রতিনিয়ত বিভিন্ন ব্যাচ, হস্তলিপি প্রশিক্ষণ ও ভর্তি সংক্রান্ত প্রচারণামূলক পোস্ট করা হচ্ছে। ফেসবুকে শেয়ার করা বিভিন্ন ছবিতে তাঁকে একাধিক প্রাইভেট একাডেমির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও তদারকিমূলক কার্যক্রমে সক্রিয় দেখা গেছে।

​সাংবাদিক রাকিবুল হাসান আহাদ এর সাথে কথা বলার সময় এবং সামাজিক যোগাযোগমাধ্যমের এসব প্রমাণ ও ছবির বিষয়ে জানতে চাওয়া হলে সহকারী অধ্যাপক শওকত আলী তাঁর বিরুদ্ধে ওঠা ক্লাস ফাঁকি দিয়ে অন্য প্রতিষ্ঠানে পাঠদানের অভিযোগটি অস্বীকার করেন। তিনি বলেন, “আমি শহীদ ক্যাডেট একাডেমি (গফরগাঁও শাখা)-র ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে আছি। আমি সেখানে কোনো নিয়মিত ক্লাস নিই না। প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে কেবল পরীক্ষা বা তদারকির প্রয়োজনে উপস্থিত ছিলাম এবং সরকারি নিয়ম অনুযায়ী পরিচালনা কমিটিতে থেকে প্রতিষ্ঠানটি দেখভাল করছি।” কলেজের ক্লাস বাদ দিয়ে বাইরে পড়ানোর অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “কলেজের ক্লাস শিডিউল ও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে সত্যতা যাচাই করা সম্ভব হবে।”

এ বিষয়ে গফরগাঁও সরকারি কলেজ এর অধ্যক্ষ ইউসুফ মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ওই শিক্ষককে আগেই বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছিল। অভিযোগ ও প্রাপ্ত অডিও-ছবি সম্পর্কিত তথ্য পাওয়ার পর প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, সরকারি কলেজের শিক্ষক হয়ে কর্মঘণ্টার মধ্যে কোনো বাণিজ্যিক বা প্রাইভেট কোচিং/একাডেমির সাথে যুক্ত থাকার প্রমাণ মিললে এবং পরবর্তীতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ও দাপ্তরিক ব্যবস্থা (অ্যাকশন) গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST