1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাতির পায়ের তলায় পাহাড়ি কৃষকের স্বপ্ন নিকলীতে নব যোগদানকৃত ইউএনও’র মত বিনিময় সভা কিশোরগঞ্জে উদ্বোধন হলো সিপি ফাইভ স্টারের নতুন আউটলেট বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রায়- সজিব তালুকদার শেরপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শনে- জেলাপ্রশাসক হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ইউনিয়ন বিএনপি সভাপতিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন প্রযুক্তির লাগাম কার হাতে—মানুষ, নাকি অ্যালগরিদম?
শিরোনাম

হাতির পায়ের তলায় পাহাড়ি কৃষকের স্বপ্ন

  • প্রকাশ কাল সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়েছে

রুবেল মিয়া, (শেরপুর) :
পাহাড়ের ঢালে সবুজ বন, নিচের মাঠে সোনালি ধান। সেই ধান ঘরে তুলে সংসারের স্বপ্ন দেখছিলেন পাহাড়ি এলাকার কৃষকরা। কিন্তু রাতের আঁধারে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির পাল পায়ের তলায় পিষে দিয়েছে তাদের সেই স্বপ্ন। কয়েক দিনের ব্যবধানে নালিতাবাড়ীর দুই এলাকায় হাতির তাণ্ডবে নষ্ট হয়েছে প্রায় ৪ একর আবাদি ধান।

গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার পানিহাটা ও তালতলা এলাকায় নেমে আসে একদল বন্যহাতি। কয়েক ঘণ্টা তাণ্ডব চালিয়ে ধান খেয়ে ও মাড়িয়ে প্রায় আড়াই একর ধানক্ষেত নষ্ট করে হাতির পাল। ক্ষতিগ্রস্তদের মধ্যে এমরানের ৭০ শতক, মবিনের ৬৫ শতক ও আব্দুল কাদিরের এক একর জমি রয়েছে।

এর আগে ৩০ আগস্ট দিবাগত রাতে বুরুঙ্গা-পোড়াবাড়ি মাঠে নেমে প্রায় দেড় একর ধানক্ষেত নষ্ট করে হাতির পাল। এতে আসমত আলী, মাজম, ময়েন উদ্দিন, মোতা মিয়া ও হাসমত আলীর জমি ক্ষতিগ্রস্ত হয়।

কৃষকরা জানান, হাতির আতঙ্কে রাত জেগে পাহারা দিয়েও ফসল রক্ষা করা যায়নি। তাদের দাবি, বন্যহাতির তাণ্ডব ঠেকাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিতে হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST