1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে উদ্বোধন হলো সিপি ফাইভ স্টারের নতুন আউটলেট বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রায়- সজিব তালুকদার শেরপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শনে- জেলাপ্রশাসক হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ইউনিয়ন বিএনপি সভাপতিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন প্রযুক্তির লাগাম কার হাতে—মানুষ, নাকি অ্যালগরিদম? শেরপুর সদর হাসপাতালে টেকনিশিয়ানকে ছুরিকাঘাত গ্রেপ্তার-১ যশোদল গোসাই বাজার কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে কৃষকের অভিযোগ
শিরোনাম

মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশ কাল রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়েছে

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মোহনা টেলিভিশনের মিরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মীরসরাই প্রেসক্লাব ও মিরসরাই উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিরসরাই পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি থেকে আগামী তিন দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে গণমাধ্যমকর্মীরা অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানানো হয়। মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকরা বলেন, হামলার প্রধান আসামীদের নির্ধারিত সময়ের মধ্যে আটক করা না হলে উপজেলা চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে অনশনসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী পত্রিকার মিরসরাই প্রতিনিধি মাহবুব পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোণ পত্রিকার মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঞা।
এ সময় আরও উপস্থিত ছিলেন নয়া দিগন্ত ও চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি এম মাঈন উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাস, বণিক বার্তা ও বিজয় টিভি প্রতিনিধি রাজু কুমার দে, দৈনিক জনকণ্ঠ ও গ্লোবাল টিভি প্রতিনিধি রাজিব মজুমদার, চ্যানেল এস ও মানবকণ্ঠ প্রতিনিধি নাছির উদ্দিন, দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, আরটিভি প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু এবং বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি অজয় কুমার দাশ প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST