রমজান আলী জুয়েল,
বেলাবো নরসিংদী প্রতিনিধিঃ-
বাইসাইকেল চালিয়ে ছয়টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে ব্যতিক্রমী এক যাত্রায় বেরিয়েছেন নরসিংদী জেলার বেলাবো উপজেলা সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের সন্তান সজিব তালুকদার ইফরান(২৬) । তার এই সাহসী উদ্যোগে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে আগ্রহ ও উৎসাউৎসা
দীর্ঘ পথ বাইসাইকেল চালিয়ে ছয় দেশ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছে পবিত্র হজ পালনের লক্ষ্যেই তার এই যাত্রা।
সজিব তালুকদারের এমন উদ্যোগ শুধু একটি ভ্রমণ নয়, বরং তার দৃঢ় সংকল্প, সাহস ও ধর্মীয় অনুভূতির অনন্য প্রকাশ। সাইকেলে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজ পালনের এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
সজিব তালুকদার ২৬ টি দেশ ভ্রমন করেন এবং বাইসাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া ভ্রমন করেন।
বেলাবোরের এই সন্তান নিরাপদে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে পবিত্র হজ সম্পন্ন করতে পারেন—এমনটাই প্রত্যাশা পরিবার, স্বজন ও এলাকাবাসীর।
৬ ই সেপ্টেম্বর দুপুর ১২ঃ৩০ মিনিটে বেলাব উপজেলা পরিষদ থেকে যাত্রা শুরু করেন,
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আজিজ পারতাম জায়েদ, তিনি তার এই
যাত্রা দোয়া ও শুভকামনা জানান, আল্লাহ পাক তার এই পবিত্র উদ্দেশ্য কে কবুল করেন
পবিত্র হজ্ব পালন করে সুস্থ্য ভাবে দেশে ফিরে আসেন।