1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি রফিক হিলালী নিকলীতে মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাবলম্বী করার লক্ষ্যে নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মরণে কেন্দুয়া প্রেসক্লাবে আলোচনা সভা করগাঁও হাওরে মৎস্য বিভাগের সাঁড়াশি অভিযান ৭২টি নিষিদ্ধ জাল জব্দ করিমগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রী দিলেন জাতীয় পদক, এমপি দিলেন আর্থিক অনুদান: গর্বিত কেন্দুয়ার সাদিয়া লিবিয়াতে পালিত হলোজুলাই শহিদ দিবস ২০২৬’
শিরোনাম

অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি রফিক হিলালী

  • প্রকাশ কাল শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়েছে

রুকন উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:

“বিট পুলিশ বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও ষাঁড়ের লড়াই প্রতিরোধে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৮নং বলাইশিমুল ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চুরি-ডাকাতিসহ সমাজের আরও অন্যান্য সকল ছোট-বড় অপরাধ প্রতিরোধে শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া বাজারে
এই সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

প্রধান অতিথি বলেন, আইনের শাসন এবং অপরাধমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক ব্যবসায়ী ও সেবনকারী, সন্ত্রাসী এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের প্রশ্রয় দেয়া হবে না। তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা ছাড়া সফলতা সম্ভব নয়। যেকোনো অপরাধ, মাদক কারবার বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত থানাকে অবহিত করুন। অপরাধী সরকারি দলের লোকও যদি হয় তবুও কোন ছাড় নয়।

আলোচনা সভায় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূইয়া মজনু, বলাইশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা হারুন রশীদ ফারুকী, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইদ্রিস আলী তালুকদার এবং সঞ্চালনা করেন মো. সাইফুল ইসলাম।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST