1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নলিতা (পাট) থেকে নালিতাবাড়ী, চাষ মাত্র ৩ হেক্টরে হোসেনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শেরপুরে সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুতআইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি ১৫ জন কারাগারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে বিক্ষোভ সরিষাবাড়ীতে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ তাড়াইলে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৩৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়
শিরোনাম

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, আটক-৩

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট :

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা: জেলা পুলিশের দ্রুত অভিযানে ঢাকা থেকে ভাড়া করে আনা ৩ খুনি গ্রেফতার!
​কিশোরগঞ্জের মিঠামইনে এক নৃশংস হামলার ঘটনায় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হামলায় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গী হাদিস নামের আরও একজন।
গত ১৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে এস এম জাহাঙ্গীর আলম ও তাঁর সঙ্গী হাদিসের ওপর চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর জখম অবস্থায় তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২৩:৩০ ঘটিকায় জনাব জাহাঙ্গীর আলম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুলিশ সুপার এই নৃশংস হত্যাকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিদের দ্রুত গ্রেফতারে কঠোর নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় জেলা পুলিশের একাধিক টিম তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান শুরু করে।
পুলিশের তৎপরতায় অত্যন্ত দ্রুততার সাথে ঘটনার সাথে জড়িত ৩ জন পেশাদার খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় জেলা পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, এরা ঢাকা থেকে হায়ার করা (ভাড়াটে) অপরাধী চক্রের সদস্য। গ্রেফতারকৃতরা হলেন ১.হেলাল (পিতা- মৃত সুলতান, সাং- চালিতাবুনিয়া, বামনা, বরগুনা), ২.মহিউদ্দিন ৩. জাকির। ​গ্রেফতারকৃতদের বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ সুপার জানিয়েছেন, “অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে তা উদ্ঘাটনে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
​বর্তমানে এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুরো এলাকায় জেলা পুলিশের কঠোর গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST