1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বাজিতপুরে বৃষ্টির মধ্যেই পিচ ঢালাইয়ের অভিযোগ কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতেগিয়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা জামালপুর ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকের সচেতনতা এবং নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা জামালপুরে আইনজীবীর চেম্বারে অভিযান: অস্ত্র,গুলিসহ বিদেশি মদ উদ্ধার কুলিয়ারচরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা কটিয়াদীতে শফিকুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
শিরোনাম

কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতেগিয়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বলদিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বলদিপাড়া এলাকার সাইদুর রহমান (৭০) ও তাঁর স্ত্রী রাবেয়া বেগম (৬০)।

স্থানীয়রা জানান, দুপুরে রাবেয়া বেগম বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে পড়া টিনের ঘরের বেড়ায় হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান এবং চিৎকার শুরু করেন। স্ত্রীর চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে যান তাঁর স্বামী সাইদুর রহমান। তিনি স্ত্রীকে ছাড়াতে গিয়ে নিজেও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এলাকাবাসী বলেন, বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে টিনের বেড়ায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। বিষয়টি কেউ বুঝে ওঠার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তারা আরও জানান, নিহত দম্পতির ছেলে আবু সাঈদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

একই সঙ্গে স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যুতে বলদিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে পরিবেশ।

বুধবার বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দূর্ঘটনা ঘটেছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST