1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল ব্রাজিল ভক্তদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি সুষম উন্নয়ন, জবাবদিহিতা ও নতুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার: প্রধানমন্ত্রীর নিকলীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পুরস্কার দেবো-এমপি ইকবাল ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ভাটারা কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয় কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সহ এক তরুণী‌ আটক শৈশবের দামে উন্নয়ন: কোন পথে বাংলাদেশ? হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত
শিরোনাম
জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল ব্রাজিল ভক্তদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি সুষম উন্নয়ন, জবাবদিহিতা ও নতুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার: প্রধানমন্ত্রীর নিকলীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পুরস্কার দেবো-এমপি ইকবাল ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ভাটারা কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয় কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সহ এক তরুণী‌ আটক শৈশবের দামে উন্নয়ন: কোন পথে বাংলাদেশ? হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল

  • প্রকাশ কাল শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
বিএনপি সরকারের প্রথম এবং ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ, স্বাগত ও অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারের সামনে এবং কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার পেট্রোল পাম্পের সামনে থেকে পৃথক দুটি মিছিল বের করা হয়। পরে মিছিল দুটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী সরকারের ঘোষিত জাতীয় বাজেটের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বাজেটকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
নেতাকর্মীরা বলেন, ঘোষিত বাজেটে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ, নারীর ক্ষমতায়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এ বাজেটকে গণমুখী, কর্মমুখী, কৃষকবান্ধব, ব্যবসাবান্ধব ও ভবিষ্যতমুখী বাজেট হিসেবে উল্লেখ করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, দেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ বাজেট একটি বাস্তবমুখী ও জনকল্যাণমূলক বাজেট। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেট দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং টেকসই উন্নয়নের পথকে সুগম করবে।
কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন বলেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রণীত এই বাজেট দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ সরাসরি এর সুফল ভোগ করবে।
এ সময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এবং অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম ও কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, উৎপাদন বৃদ্ধি, যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশা প্রকাশ করেন, বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির নতুন অধ্যায়ের সূচনা হবে। আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল সরকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. জহর লাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল, সৈয়দ শামসুল আরেফিন তারা, মো. আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মন্টু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু, শফিকুল ইসলাম ফুলু, সামসুল হক চান মিয়া মাস্টার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, হাজী মোহাম্মদ আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুল আলম মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু, কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবলু, পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান ওবায়দুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিব, সদস্য সচিব আশিক রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST