1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ভাটারা কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয় কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সহ এক তরুণী‌ আটক শৈশবের দামে উন্নয়ন: কোন পথে বাংলাদেশ? হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত শহরের শৃঙ্খলা ও জনচলাচল স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা নিউজ নির্বাচনী এলাকায় প্রতিবাদের ঝড় গ্রাহকের নামে মিথ্যা মামলা দিয়ে ফেঁসে গেলেন বিউবো প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সজীব আহমেদ শাহিন
শিরোনাম
ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ভাটারা কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয় কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সহ এক তরুণী‌ আটক শৈশবের দামে উন্নয়ন: কোন পথে বাংলাদেশ? হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত শহরের শৃঙ্খলা ও জনচলাচল স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা নিউজ নির্বাচনী এলাকায় প্রতিবাদের ঝড় শান্তিরক্ষার নতুন বাস্তবতা ও বাংলাদেশের অগ্রযাত্রা গ্রাহকের নামে মিথ্যা মামলা দিয়ে ফেঁসে গেলেন বিউবো প্রকৌশলী

ভাটারা কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয়

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের দীর্ঘদিনের অবহেলিত ও চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তায় উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।স্থানীয় জনদুর্ভোগ লাঘবে ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান আনিছের উদ্যোগে কাবিটা প্রকল্পের আওতায় ৪ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দে এ উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার সকালে মোফাজ্জলের বাড়ি থেকে লাভলুর বাড়ি পর্যন্ত প্রায় ৭৫০ ফুট কাঁচা রাস্তার উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান আনিছ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহিষাবাদুরিয়া গ্রামের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল। বর্ষা মৌসুমে কাদামাটি আর জলাবদ্ধতার কারণে এলাকার শত শত মানুষের চলাচল চরম দুর্ভোগে পরিণত হতো। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান আনিছ প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করেন এবং উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটারা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ, ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমান, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য নুরুল মাস্টার, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল,সাধারণ সম্পাদক রোকন মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহির মেম্বার,সাধারণ সম্পাদক আশরাফ হোসেন,যুবদলের নেতা কিনা আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান আনিছ বলেন, “জনগণের ভোগান্তি দূর করে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। মহিষাবাদুরিয়ার এই রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্টের অবসান হবে।”রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST