1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

“ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৬”-এর শুভ উদ্বোধন

  • প্রকাশ কাল শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০৪ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট:

ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এক উৎসবমুখর পরিবেশে “ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৬”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

দেশের তৃণমূল পর্যায় থেকে ফুটবলের ভবিষ্যৎ তারকাদের তুলে আনার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ মাহফুজুল আলম খান এবং ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ মাহবুবুর রহমান।

এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব আয়োজনের পেছনে রয়েছে একটি সুশৃঙ্খল ও দীর্ঘ পথপরিক্রমা। প্রথমে দেশের প্রতিটি জেলায় অত্যন্ত নিখুঁতভাবে প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর নির্বাচিত ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয় একটি নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প। সেখান থেকে বিভাগীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের এনে আরও উন্নত ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি বিভাগের জন্য চূড়ান্ত দল গঠন করা হয়েছে।
প্রতিটি বিভাগ থেকে নির্বাচিত এই ১৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে সবচেয়ে প্রতিভাবান এবং গতিশীল ৮ জনকে বাছাই করে পরবর্তীতে আয়োজন করা হচ্ছে একটি আকর্ষণীয় ‘বীচ ফুটবল টুর্নামেন্ট’।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST