1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই গণতন্ত্র, স্থিতিশীলতা ও ষড়যন্ত্রের রাজনীতি কুড়িগ্রামে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার-১
শিরোনাম

লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন

  • প্রকাশ কাল সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক:

ফের লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে
বাংলাদেশ পেরন করা হলো আফ্রিকার দেশ লিবিয়ার ত্রিপলী-এর ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত নাগরিকগণ বুরাক এয়ারের ফ্লাইট নং UZ222 যোগে আজ ২৫ মে ২০২৬ তারিখ সকাল ০৫:০০ ঘটিকায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপলী হতে ৬২ জন এবং বেনগাজী হতে ১০৮ জন রয়েছেন। এ সকল অভিবাসীরা লিবিয়ায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতিতে অবস্থান করছিলেন। এছাড়াও তাদের মধ্যে মোট ১৬ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ত্রিপলী থেকে প্রত্যাবাসিতদের মধ্যে গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে দূতাবাসের প্রচেষ্টায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত হতে মুক্ত হওয়া ৩৭ জন বাংলাদেশি নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন।
মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল ২৩ মে ২০২৬ তারিখে দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসিত নাগরিকদের সাথে সাক্ষাৎ করেন। এসময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এবং প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন। মান্যবর রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং নেতিবাচক প্রভাব সম্পর্কে প্রত্যাবাসিতদের সচেতন করেন। তিনি দেশে ফিরে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করার আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী এবং বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩১ মে ২০২৬ তারিখে ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST