1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ মটর বাইক পার্টসের দোকানে প্যাকেটে মূল্য না থাকায় ভোগান্তি গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে গণশুনানি ​হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন মাটির মা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতারক জগতের জাদুকর হিসেবে পরিচিত রিজেন্ট সাহেদ আবারো গ্রেফতার
শিরোনাম

নিহত শিশু শিক্ষার্থী রামিসার জন্য কেন্দুয়া রিপোটার্স ক্লাবে ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশ কাল শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে কেন্দুয়ায় ‘রামিসার জন্য এলিজি’ শিরোনামে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাংস্কৃতিক সংগঠন চর্চা সাহিত্যের ৫০৩তম সাপ্তাহিক আসরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই ‘রামিসার জন্য এলিজি’ নামে প্রকাশিত ‘ভাঁজপত্র’র মোড়ক উন্মোচন করা হয়। চর্চা সাহিত্যের সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মো. জহিরুল হক খান, আলোচক লোকসংস্কৃতি গবেষক রাখাল বিশ্বাস, চর্চা সাহিত্যের উপদেষ্টা কবি মির্জা রফিকুল হাসান, সাংবাদিক মামুনুর রশিদ মামুন ও আবুল কাশেম আকন্দ। আলোচনায় রামিসাকে উৎসর্গ করে কবিতা পাঠ করেন, কবি মাহবুবা খান দীপান্বিতা, অধীন ওয়াদুদ মস্তান, খাঁন কাশেম ও হোসেন আরমান।

এতে উপস্থিত কবি ও সংস্কৃতি কর্মীরা শিশু রামিসার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সাথে সমাজে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST