1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তিস্তা নদীতে বিলীন রাজারহাটেরমন্ডলপাড়া জামে মসজিদ মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে  কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব কিশোরগঞ্জ মটর বাইক পার্টসের দোকানে প্যাকেটে মূল্য না থাকায় ভোগান্তি গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে গণশুনানি ​হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন মাটির মা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন
শিরোনাম

অজ্ঞাতনামা নারীর মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে

  • প্রকাশ কাল রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮৮ বার পড়েছে

জামাল উদ্দিন

নেত্রকোনা থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

রোববার (১৭ মে) নেত্রকোনার কুরপাড়া সিএনজি স্টেশন থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথে মেরেঙ্গা তারেরঘাট এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর চার যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। কিশোরগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোঃ জিয়াউল হক জানান, দুপুর আনুমানিক ১টার দিকে সিএনজিযোগে নিহত নারীর মরদেহসহ চারজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে আহতরা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, বিষয়টি কিশোরগঞ্জ মডেল থানাকে অবগত করা হয়েছে। পুলিশ এসে নিহতের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আহত যাত্রী মোহাম্মদ ছন্দু মিয়া জানান, আমরা সবাই নেত্রকোনা থেকে কিশোরগঞ্জে আসছিলাম। আমি সিএনজিতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি হাসপাতালে আছি। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা বলতে পারছি না।

নিহত নারীর পরিচয় শনাক্তে পরিবারের সদস্য বা স্বজনদের দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST