মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডস্থ আহনাফ কিচেনে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তাদের পরিচয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলাম মানুর সভাপতিত্বে এবং কমিটির গাজীপুর সদর মেট্রো থানার সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রওনাক উদ্দিন।
এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কেজি স্কুল পূবাইল মেট্রো থানা অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মেট্রো থানা কমিটির উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম শহিদ, ফেরদৌসী বেগম, শাহাদাত হোসেন রানা ও ওসমান আলী।
অনুষ্ঠানে বিভিন্ন কেজি স্কুলের পরিচালক, প্রধান শিক্ষকসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, শিক্ষার মানোন্নয়ন, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তারা হলেন-সভাপতি মোঃ সাইফুল ইসলাম (সাইফুল’স মডেল স্কুল), সহ-সভাপতি সালাম সিকদার (হলিসন স্কুল), সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (ব্রাইট স্টার কিন্ডারগার্টেন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (গাজীপুর পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ (প্রতিভা এডুকেশন সেন্টার), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান (আফিয়া প্রি ক্যাডেট হাই স্কুল), অর্থ সম্পাদক আসাদ উজ্জামান (স্কলার্স হাই স্কুল), প্রচার সম্পাদক জিহাদ রহমান (জেনিথ সেন্ট্রাল স্কুল), শিক্ষা বিষয়ক সম্পাদক ফারিয়া চৌধুরী মুন্নি (ছায়াবীথি কিন্ডারগার্টেন), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মাসুদা পারভীন (গাজীপুর আইডিয়াল স্কুল), সমাজ কল্যাণ সম্পাদক সেলিনা আক্তার (আলোকিত আদর্শ বিদ্যানিকেতন), ক্রীড়া সম্পাদক আসলাম শেখ (ওই ফাউন্ডেশন স্কুল), দপ্তর সম্পাদক আজাহার ইসলাম (ঢাকা আইডিয়াল ক্যাডেট একাডেমি)।
সদস্যবৃন্দ মাহমুদুল হাসান (গাজীপুর সেন্ট্রাল স্কুল), মাশহুদাহ ইসলাম তামান্না (গাজীপুর অক্সফোর্ড স্কুল), মনি, রাকিব, শাহরিয়া আহমেদ (মুক্তিযোদ্ধা আইডিয়াল স্কুল)।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়।