1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এস আইয়ের বিরুদ্ধে স্ত্রীকে মা’রদরের অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মস্তোফা’র দাফন সম্পন্ন জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা সরিষাবাড়ীতে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 কটিয়াদীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে মদনে ২০ মেট্রিক টন সরকারি চাল জব্দ, গ্রেফতার-২ ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস
শিরোনাম
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এস আইয়ের বিরুদ্ধে স্ত্রীকে মা’রদরের অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মস্তোফা’র দাফন সম্পন্ন জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা সরিষাবাড়ীতে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 কটিয়াদীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে মদনে ২০ মেট্রিক টন সরকারি চাল জব্দ, গ্রেফতার-২ ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস

সরিষাবাড়ীতে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

  • প্রকাশ কাল শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৯ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে স্থানীয় বিএনপির একটি দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এ ঘটনার খবর পাওয়া যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে ঘটনাটি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিন্ন্যাফৈর নতুন বাজারে ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী একটি কার্যালয় স্থাপন করা হয়েছিল। তবে চলতি বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ততার কারণে গত তিন দিন ধরে অফিসটি তালাবদ্ধ ছিল।শনিবার সকালে এক ব্যক্তি বাজারের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে এসে দলীয় কার্যালয়ের বাইরের তালা খোলা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি অফিসের ভেতরে প্রবেশ করে দেখেন, কক্ষের ভেতরে থাকা ধানের শীষের মোরাল,ধানের শীষ প্রতীক এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম সরকারের ছবিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।পরে বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আঃ মজিদ এবং পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন-
“নিশ্চিতভাবেই এই ঘটনা বিগত দিনের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরেরা ঘটিয়েছে। আমরা দলীয় সিদ্ধান্তের কারণে তাদের ছাড় দিচ্ছি বলেই তারা আজ পার্টি অফিসে আগুন দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন—“সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি। সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST