1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শরীফ আহমেদ রিফাতকে সংবর্ধনা এস আইয়ের বিরুদ্ধে স্ত্রীকে মা’রদরের অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মস্তোফা’র দাফন সম্পন্ন জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা সরিষাবাড়ীতে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 কটিয়াদীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে মদনে ২০ মেট্রিক টন সরকারি চাল জব্দ, গ্রেফতার-২ ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস
শিরোনাম

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মস্তোফা’র দাফন সম্পন্ন

  • প্রকাশ কাল শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা ও কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী (কেরানি) মোঃ মস্তোফাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ফাজিল কামিল মাদ্রাসা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনি আক্তার তারানা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কটিয়াদী মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শ্যামল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো. ঈসরাইল মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাও. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সভাপতি মো. কুতুব উদ্দিন, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক কামরুল ইসলাম বাবলুসহ কুটয়াদী সাবরেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. মস্তোফা দীর্ঘদিন বার্ধক্যজনিত কারনে নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাত ১০টায় পশ্চিম ফেকামারা গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহ রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে ও আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রহিী রেখে গেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST