1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে মাদরাসা শিক্ষার্থী ছনিয়া’র মৃত্যুর ৪ মাস পর লাশ উত্তোলন নেত্রকোণার খালিয়াজুরী বজ্রপাতে ৩ জনের মৃত্যু নেত্রকোণায় ট্রাক ট্রাক্টর ট্যাংকলরী কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি চন্দন,সম্পাদক সাদ্দাম মদনে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার নান্দাইলে সন্তানের সামনে গণধর্ষণের শিকার মা বিশেষ অভিযানে পুলিশের সাফল্য, উদ্ধার দেশীয় ধারালো অস্ত্র বিশেষ কল্যাণ সভা বদলীজনিত বিদায়ী সংবর্ধনা এবং প্রীতিভোজ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে জামালপুরে সম্মাননা প্রদান ও অফিস উদ্বোধন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত কুলিয়ারচরে “মানবিক দৃষ্টি” সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
শিরোনাম

তাড়াইলে মাদরাসা শিক্ষার্থী ছনিয়া’র মৃত্যুর ৪ মাস পর লাশ উত্তোলন

  • প্রকাশ কাল সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়েছে

ছাদেকুর রহমান রতন :
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তেউরিয়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী মোছা.ছনিয়া আক্তার (১৫)-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।নিজ বাড়ি থেকে গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা তারু খান গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আদালতে ৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরিবারের দাবি,এটি আত্মহত্যা নয়-পরিকল্পিতভাবে আমার মেয়ে ছনিয়াকে হত্যা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল’২০২৬) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের উপস্থিতিতে কবর থেকে ছনিয়ার লাশ উত্তোলন করা হয়। এ সময় নিহতের বাবা তারু খানও উপস্থিত ছিলেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

তাড়াইল থানার (ওসি) তদন্ত শেখর রঞ্জন পাল জানান,মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামীদের বিরুদ্ধে এখনো আদালতের গ্রেফতারি পরোয়ানা না থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং তারা আত্মগোপনে রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST