আতাউল হাসান দিনার :- বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যাগে ২৫ এপ্রিল শনিবার সকাল ৯টায় নগুয়াস্হ আল ফারুক ট্রাষ্ট মিলনায়তনে শহরের (৬.৮.৯ ও পেশাজীবি) ওয়ার্ডের কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শহর শাখার আমীর মাওলানা আ. ম.ম. আব্দুল হক এর সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও হয়বত নগর এইউ কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মাওলানা মো. নাজমুল ইসলাম,আলোচনায় ছিলেন সাবেক শহর শাখার আমীর মো. আনোয়ারুল হক, শহর নায়েবে আমীর বদরুজ্জামান রুবেল, শহর শাখার সহকারী সেক্রেটারী মাহফুজুল হক মাসুমসহ শহর শাখার ৪টি ওয়ার্ডের আমীর, সেক্রেটারী, ইউনিট সভাপতি, সেক্রেটারী সহ বিভিন্ন দায়িত্বশলগণ উপস্হিত ছিলেন। সম্মেলনে সঞ্চালনায় ছিলেন শহর শাখার সেক্রেটারী আ. ন. ম নয়িম।