আতাউল হাসান দিনার :- প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্টিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ২৩ইএপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা হলরুমে সদর উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ’ র সভাপতিত্বে মূল প্রবদ্ধ পাঠ করেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (ডিডি) মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী । এছাড়াও আলোচনায় ছিলেন মহিনন্দন চেয়ারম্যান মো.লিয়াকত আলী, দানাপাটুলীর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ মিয়া, বিন্নাটি ইউনিয়ন চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার গোলাম ইয়াহিয়া, উপসহকারী কৃষি অফিসার নাজমুল আলম, মাইজখাপন ইউনিয়ন কৃষক সুরুজ মিয়া, দানাপাটুলীর কৃষানী হালিমা আত্তার প্রমুখ। এসময় জেলা সদরের প্রায় ৫০জন কৃষক, সামাজিক সংগঠন সাংস্কৃতিক কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।