1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

মদনে রাত্রীকালীন চেকপোস্টে ইয়াবাসহ আটক ১ পলায়ন ২

  • প্রকাশ কাল বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়েছে

মোঃ আলম খান,
নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার মদন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাত্রীকালীন চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মদন থানার এসআই খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ মদন পৌরসভার কেন্দুয়া রোডস্থ বৈশ্য বাড়ির মন্দির রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে চেকপোস্ট ডিউটি করছিলেন।
এ সময় চানগাঁও গ্রামের দিক থেকে আসা একটি মোটরসাইকেলে তিনজন আরোহীকে সন্দেহ হলে পুলিশ তাদের থামার জন্য সিগন্যাল দেয়। কিন্তু তারা সিগন্যাল অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা একজনকে আটক করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তি হলেন মদন থানাধীন চানগাঁও চকপাড়া এলাকার রুকুন উদ্দিনের ছেলে ওমর কাজী ওরফে শুভ (২২)। পরে তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো গোলাপি রঙের ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওমর কাজী শুভ জানান, তিনি প্রায়ই মনিকা কদমশ্রী এলাকার মাহাবুল ওরফে মাহাবুবের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট কিনে নিজ হেফাজতে রেখে বিক্রি করতেন।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর স্যারের নির্দেশনায় মদন থানায় মাদক, জুয়া ও সকল অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের প্রশ্রয় দেওয়া হবে না।
এ ঘটনায় মদন থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST