1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জিরো টলারেন্সে : সংসদ সদস্য বাবরের নির্দেশে মাঠে ওসি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ হারানো মোবাইল উদ্ধার এবং হস্তান্তর লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত 
শিরোনাম
জিরো টলারেন্সে : সংসদ সদস্য বাবরের নির্দেশে মাঠে ওসি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ হারানো মোবাইল উদ্ধার এবং হস্তান্তর লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত 

জিরো টলারেন্সে : সংসদ সদস্য বাবরের নির্দেশে মাঠে ওসি

  • প্রকাশ কাল সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়েছে

মোঃ আলম খান,
নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা-৪ আসনে মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবরের কঠোর নির্দেশনা ও সার্বিক দিকনির্দেশনায় মদন উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন ঘটছে। ২০২৫ সালের ৮ ডিসেম্বর মদন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, জুয়া, চোরাকারবারি ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওসি হাসনাত জামান।
এমপি বাবরের কঠোর নির্দেশনা
মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব, লুৎফুজ্জামান বাবর একাধিক আইন-শৃঙ্খলা সভায় মদন উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও অপরাধমুক্ত করার নির্দেশ দেন। তিনি বলেন, মাদক, জুয়া, চোরাকারবারি ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তার এই কঠোর নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে মদন থানা পুলিশ।
প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং জোরদার
ওসি হাসনাত জামানের নেতৃত্বে মদন উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত বিট পুলিশিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করছেন। এতে অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

মাসিক আইন-শৃঙ্খলা সভায় কার্যকর উদ্যোগ
নিয়মিত মাসিক আইন-শৃঙ্খলা সভার মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাননীয় সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী মাদক, জুয়া ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
মাদক ও জুয়া বিরোধী অভিযান
মদন থানার পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার, জুয়ার আসর ভেঙে দেওয়া এবং অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। এতে এলাকায় অপরাধ প্রবণতা কমে এসেছে বলে স্থানীয়দের অভিমত।
চোরাকারবারি দমনে কঠোর অবস্থান
ওসি হাসনাত জামানের নেতৃত্বে চোরাকারবারি ও চুরি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টহল জোরদার করায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ফিরে এসেছে।
স্থানীয়দের মতামত
লস্থানীয় সচেতন মহল মনে করছেন, মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব, লুৎফুজ্জামান বাবরের নির্দেশনা ও ওসি হাসনাত জামানের কার্যকর পদক্ষেপে মদন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। অনেকেই বলছেন, পুলিশের সক্রিয় ভূমিকার কারণে অপরাধ অনেকটাই কমেছে।
ওসি হাসনাত জামানের বক্তব্য
মদন থানার অফিসার ইনচার্জ হাসনাত জামান বলেন,
“মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব, লুৎফুজ্জামান বাবর মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা মদন উপজেলাকে মাদক, জুয়া ও অপরাধমুক্ত করতে কাজ করে যাচ্ছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
সচেতন মহলের মতে, মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব,লুৎফুজ্জামান বাবরের দিকনির্দেশনা ও ওসি হাসনাত জামানের নেতৃত্বে মদন উপজেলায় আইন-শৃঙ্খলার উন্নয়ন অব্যাহত থাকবে এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে মদন এগিয়ে যাবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST