1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ  
শিরোনাম
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ তিন কিশোরীকে গাজীপুরে উদ্ধার ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস- জিম্মি সেবাগ্রহীতারা মদনে গরু চুরির ঘটনায় স্বামী-স্ত্রী কারাগারে স্থিতিশীলতা শিক্ষা ও রাষ্ট্রগঠন: তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তার রাজনৈতিক তাৎপর্য লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ৩ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক’ অভিযোগ; গফরগাঁওয়ে টাকার বিনিময়ে ধামাচাপা

  • প্রকাশ কাল শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়েছে

রাকিবুল হাসান আহাদঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের মহিরখারুয়া কোনাপাড়া গ্রামের চাচি উর্মি-ভাতিজা আনোয়ার হোসেনের মধ্যে কথিত অবৈধ সম্পর্কের অভিযোগ ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি মহল সাদা কাগজে জোরপূর্বক সাক্ষর নিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে আপস-মীমাংসা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মহিরখারুয়া গ্রামের প্রবাসী ছাবেদ মিয়ার স্ত্রী চাচি উর্মি আক্তার ও তার ভাতিজা ছাইদুল বেপারির সন্তান আনোয়ার হোসেনের মধ্যে অনৈতিক সম্পর্কের বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গ্রাম্য দরবার বসানো হয়। দরবারে প্রভাবশালী ১০-১১ জন ব্যক্তি উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মোস্তফা মন্ডল, মনছুর মেম্বার, মজিবুর রহমান, সুজন, রিপন মিয়া, রতন মিয়া, আজিজুল ইসলাম, আবুল হোসেন, আতাবউদ্দিন, মিন্টু বেপাড়ি ও আবদুল করিম সেক। ওরা ১১ জন দরবারের নামে সাদা কাগজে উভয়পক্ষের সাক্ষর নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়। অভিযোগ অনুযায়ী, দরবারে অভিযুক্তদের পক্ষ থেকে ঘটনাটি গোপন রাখার শর্তে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা নির্ধারণ করা হয়। পরে উভয় পক্ষের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়, যা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পক্ষের দাবি, তাদেরকে সামাজিক চাপ ও ভয়ভীতি দেখিয়ে এ ধরনের মীমাংসায় বাধ্য করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষ বিষয়টি ‘পারিবারিক’ বলে দাবি করে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে সচেতন মহল বলছে, এ ধরনের স্পর্শকাতর অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে টাকার বিনিময়ে আপস করা গুরুতর অন্যায় এবং ভবিষ্যতে আরও অপরাধ প্রবণতা বাড়াতে পারে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী। গফরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মোস্তফা মন্ডলের ফোনে একাধিকবার বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলে, ফোন নাম্বারটি বন্ধ করে রাখায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST