1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়
শিরোনাম
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়

প্রতিমন্ত্রীর নির্দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২০৩ বার পড়েছে

মুহম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি’র নির্দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লক্ষ্মীপুর ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মো. মহসিন রানা। হুমকির ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে অভিযুক্ত একই ইউনিয়নেরর পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. নিজাম উদ্দিন (৪৫)। ধরাছোঁয়ার বাইরে রয়েছে তার সহযোগীরও। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবী জানান অভিযোগকারী মো. মহসিন রানা সহ দলীয় নেতাকর্মীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোন এক সময় অভিযুক্ত নিজাম উদ্দিন ০১৯৫৩-৪৪৫৮৩৮ নাম্বার মোবাইল ফোন থেকে মহসিন রানার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। মুহূর্তেই এঘটনা নিয়ে অভিযোগকারী মো. মহসিন রানা, তার ছেলে ইমরান হোসেন নিরব ছাড়াও গোলাম রাব্বি, আল আমিন বিডিকে, শরীফুল আলম সমর্থক গোষ্ঠী, মোখলেসুর রহমান, আসমাউল আলম, কুলিয়ারচর উপজেলা ছাত্রদল ও মো. শাহীন মিয়া সহ একাধিক ফেসবুক আইডি থেকে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে পোস্ট করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যে ভাইরাল হয়।

অভিযোগকারী মো. মহসিন রানা বলেন, দেশে মাদক ও জুয়ার বিস্তার রোধে বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেও নির্দেশ দেওয়া হয়েছে। কারন, মাদক ও জুয়া দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, যা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাই, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজের সচেতন মহলের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

গত ১০ মার্চ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কুলিয়ারচর পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম প্রধান অতিথির বক্তব্যে কুলিয়ারচরকে “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও কঠোর অবস্থান ঘোষণা করে বলেছেন, কুলিয়ারচরে কোনো মাদক থাকবে না, মাদক ব্যবসায়ীও থাকবে না। মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা করা প্রধান অঙ্গীকার জানিয়ে শরীফুল আলম আরো বলেন, মাদকের পাশাপাশি জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত অপরাধীদেরকেও ছাড় দেওয়া হবেনা। জুয়ারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের তালিকা তৈরি করে জনসম্মুখে টানিয়ে দেওয়া হবে। যে কোন মূল্যে কুলিয়ারচর থেকে মাদক ও জুয়া নির্মুল করা হবে। তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন যে কোন মূল্যে কুলিয়ারচর থেকে জুয়া ও মাদক নির্মুল করতে হবে।
এর পর থেকেই উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন থেকে জুয়া ও মাদক নির্মুলের অঙ্গীকার নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে নামেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা। প্রতিবাদের ঝড় তুলেন তিনি। এতেই তিনি কাল হয়ে দাঁড়ান ঐসব অপরাধীদের কাছে। গত রোববার হুমকির শিকার হন ওই নেতা মহসিন রানা।

এলাকার সচেতন মহল বলেন, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নে জুয়া ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন রানাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। মহসিন রানা সম্প্রতি জুয়া ও মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়ে নিয়মিত প্রতিবাদ করে আসছেন। সরকারের পক্ষ থেকে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণার পর তিনি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করেন। তার এই কার্যক্রমে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। তাকে
প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মহসিন রানার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। কেননা অভিযুক্ত মো. নিজাম উদ্দিন বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামী। ইতিপূর্বেও সে একাধিকবার কারাবাস করেছেন। তার দ্বারা যে কোন কাজ করাই সম্ভব।

এবিষয়ে ভুক্তভোগী মহসিন রানা দলের সিনিয়র নেতাসহ ভৈরব-কুলিয়ারচর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার, কুলিয়ারচর থানায় অফিসার ইনচার্জ ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে অবহিত করে বিচার দাবী করেছেন বলে জানিয়েছেন।

এব্যাপারে অভিযুক্ত মো. নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগকারী মহসিন রানাকে প্রাণনাশের হুমকি দেওয়ার কথা অস্বীকারসহ পশ্চিম আব্দুল্লাহপুর ছাইতনতালা টিলায় জুয়া খেলার বোর্ড পরিচালনার কথা স্বীকার করে বলেন, আমি মহসিন ভাইয়ের সাথে কোন বেয়াদবি করিনি। তাকে কল করে বলেছিলাম, জুয়া খেলা অবৈধ আমি জানি। আপনি পুলিশ নিয়ে এসে আমার জুয়া খেলা বন্ধ করে দিয়েছেন। ভাই দেখুন আমি যদি অপরাধ করে থাকি তাহলে আরো মানুষ যে জুয়া খেলা দেয় এ গুলোও বন্ধ করুন। যদি বন্ধ করতে না পারেন তাহলে আমারও দেখার আছে।

এব্যাপারে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তোফা কামাল কাজলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মহোদয়কে অবহিত করা হয়েছে। ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

এব্যাপারে কুলিয়ারচর থানায় অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হুমকিদাতাকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। তাকে বাড়িতে না পাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST