1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা
শিরোনাম

জামালপুরে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারকে শোকজ

  • প্রকাশ কাল শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:

জামালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে জামালপুর-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।শনিবার (৭ ফেব্রুয়ারি) জামালপুর-৫ সংসদীয় আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করে।

নোটিশ সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (নির্বাচনি এলাকা-১৪২) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের পক্ষে তার কর্মী-সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।এ সংক্রান্ত একটি ভিডিও নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে।

কমিটির মতে, একজন প্রার্থী হিসেবে তার এবং তার সমর্থকদের এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৯ (ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযোগের বিষয়ে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারকে নির্দেশ দেওয়া হয়েছে।এজন্য তাকে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

এই নির্দেশ দেন নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ এর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জামালপুর অর্থঋণ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইকবাল মাহমুদ।

নোটিশ প্রেরণে পুলিশের নির্দেশ

কারণ দর্শানোর নোটিশটি দ্রুত প্রার্থীর কাছে পৌঁছে দেওয়ার জন্য জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা, শোডাউন বা জনশক্তি প্রদর্শন নিষিদ্ধ।এ ধরনের কর্মকাণ্ড নির্বাচন পরিবেশে উত্তেজনা সৃষ্টি ও ভোটারদের ওপর প্রভাব বিস্তার করতে পারে বলে আচরণবিধিতে তা নিষিদ্ধ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST