1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা
শিরোনাম

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও সরঞ্জামসহ যুবক আটক

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রের গুলি, দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ নাঈম (২৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর (দয়ালপুর) গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়। আটককৃত নাঈম ওই গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ বীর, সরিষাবাড়ী আর্মি ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। ক্যাপ্টেন শাহরিয়ারের (বিএ-১১৮৭৪) নেতৃত্বে বৃহস্পতিবার রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযুক্তের নিজ বাড়িতে চিরুনি তল্লাশি চালানো হয়। দীর্ঘ সময় অভিযান চালিয়ে নাঈমের বাড়ি থেকে বিভিন্ন অবৈধ সরঞ্জামগুলো জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামগুলো হলো, রাউন্ড ৭.৬৫ মি.মি. পিস্তলের অ্যামো (মিস ফায়ারকৃত), রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় তৈরি চাপাতি, ৪টি মোবাইল ফোন ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি।

আটককৃত যুবক এবং জব্দকৃত আলামত আজ সকালে সরিষাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST