1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা
শিরোনাম

রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ পরিবারের সর্বস্ব ভস্মীভূত

  • প্রকাশ কাল রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশাম গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একই সঙ্গে পাঁচটি পরিবারের ১২টি টিনের ঘর ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে এবং পাঁচ পরিবারের বসতঘর, ধান, আলু, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ইউএনও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের মতে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এবং অগ্নিকান্ডে ১৬টি টিনের ঘর, আসবাবপত্র, ধান, আলু সহ আনুমানিক ১৬লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST