1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়
শিরোনাম

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির নির্বাচনী মিছিল, মার্কা ঘোষণার পর প্রথম শোডাউন

  • প্রকাশ কাল রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩২ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির নির্বাচনী মিছিল, মার্কা ঘোষণার পর প্রথম শোডাউন

আসন্ন ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মার্কা ঘোষণার পর এটি ছিল বিএনপির প্রথম বড় নির্বাচনী মিছিল।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর ৫নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার শহীদ সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নেতৃত্বে মিছিলটি কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হারুয়া মোড় থেকে বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও গলি প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণা চালান। এতে এলাকাজুড়ে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলায় মোট ছয়টি সংসদীয় আসনের মধ্যে কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাজহারুল ইসলাম। তিনি জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক এবং অতীতের আন্দোলন-সংগ্রামে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি পৌরসভা মেয়র নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন।

অন্যদিকে, বিগত তিনটি সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম খান চুন্নু এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও এ আসনে দশ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহ হাদী (রিকশা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. এনামুল হক (কাস্তে), বাসদের মো. মাসুদ মিয়া (মই), বাসদ (মার্কসবাদী)-এর আলাল মিয়া (কাঁচি), খেলাফত মজলিসের আহমদ আলী (দেয়াল ঘড়ি) এবং ন্যাশনাল পিপলস পার্টির তারেক মোহাম্মদ শহিদুল ইসলাম (আম)সহ মোট আটজন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

নির্বাচনের সময় ঘনিয়ে আসায় কিশোরগঞ্জ-১ আসনে রাজনৈতিক তৎপরতা ও প্রচারণা ক্রমেই জোরালো হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST