1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়
শিরোনাম
নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন মানববন্ধনের পর বিক্ষোভ: চিলমারীতে বালু সিন্ডিকেটের তিন টোলঘর ভাঙল এলাকাবাসী মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত কিশোরগঞ্জে গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ব্যবসায়িক সহযোগী আটক পশ্চিম মাথিয়ায় ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা মিঠামইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ২ দফা অভিযোগেও প্রশাসন নীরব সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ একটি হেলমেটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায়

কুলিয়ারচরে চুরি-ছিনতাইয়ের দাপট, আতঙ্কে জনজীবন, ওসির বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

  • প্রকাশ কাল শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়েছে

ফারজানা আক্তার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক গবাদিপশু চুরি, শিক্ষা প্রতিষ্ঠানে চুরি, সরকারি কোয়ার্টারে চুরির পাশাপাশি প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ ও হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

গত ১৭ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার উছমানপুর ইউনিয়নের কাপাশাটিয়া এলাকায় অসুস্থ সাইফুল মিয়া (৩৫)-এর গোয়াল ঘর থেকে বড় জাতের দুটি গরু চুরি হয়, যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। একই রাতে একই এলাকার গৃহিণী ঝুমা বেগম (৩০)-এর একটি গরু চুরি হয়, যার মূল্য প্রায় এক লাখ টাকা।
স্থানীয়দের ভাষ্যমতে, সাইফুল মিয়া একজন অপারেশন করা রোগী। তার বুক থেকে তলপেট পর্যন্ত অস্ত্রোপচারের দাগ রয়েছে। শারীরিকভাবে কাজ করার সক্ষমতা না থাকায় গরু পালন করেই কোন রকম সংসার চালাতেন তিনি।
ঝুমা বেগম বলেন, “আমাদের বসতঘরের চাল ভেঙে ছন্নছাড়া হয়ে গেছে! অনেক আশা নিয়ে গরুটা পালন করছিলাম। ভেবেছিলাম বিক্রি করে ঘরের চালের টিন কিনবো।”
এদিকে ২১ জানুয়ারি দিবাগত রাতে লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাঁচটি সিলিং ফ্যান, একটি সাউন্ড স্পিকারসহ বিভিন্ন মালামাল চুরি হয়। একই সময় ভোররাতে সরকারি কর্মচারীদের কোয়ার্টার ডরমেটরিতেও চুরির ঘটনা ঘটে।

এর আগে ৪ জানুয়ারি দিবাগত রাতে উছমানপুর ইউনিয়নের ভড়াডুল এলাকায় কৃষক মুক্তার মিয়ার গোয়াল ঘর থেকে তালা ভেঙে তিনটি ফিজিয়ান জাতের গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
একই রাতে কুলিয়ারচর পৌরশহরের চারার বন মহল্লায় অটোরিকশা চালক রাজন মিয়ার বাড়ি থেকে চার মাসের গর্ভবতী একটি গরু চুরি হয়, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।

চুরির পাশাপাশি ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে। রোববার ভোরে পৌরশহরের সিএনজি স্টেশন সংলগ্ন ঘোষপাড়া মোড়ে বাদাম মিলের কর্মচারী মিজানুর রহমান ছিনতাইয়ের শিকার হন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর আহত করে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এর দুই দিন আগে পৌরশহরের নয়াগাঁও বেপারিপাড়া মহল্লা থেকে গভীর রাতে তালা ভেঙে একটি সিএনজি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়দের অভিযোগ, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। তারা বলেন, থানার ওসি অর্থ উপার্জনের ধান্ধায় ব্যস্ত থাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী অভিযোগ করেন, তার ভাইকে গ্রেপ্তার করে ওসি তার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন জব্দ করেন। পরে সেগুলো ফেরত দিতে এক লাখ টাকা দাবি করা হয় এবং বিষয়টি কাউকে না জানাতে বলা হয়।
আরেক নারী অভিযোগ করেন, তার স্বামীকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হলে মামলার ধারা শিথিল করার কথা বলে ওসি ৩০ হাজার টাকা গ্রহণ করেন।
এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই দমন এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এ সকল বিষয়ে অফিসার ইনচার্জ মো:নুরুন্নবী’র সাথে যোগাযোগ করা হলে, তিনি এখন কথা বলবেন না বলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।
এ বিষয়ে, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, চুরি ছিনতায়ের বিষয়ে বিশেষ নজরদারি দেওয়ার জন্য ওসি সাহেবের সাথে কথা বলবো।এবং অর্থ লেনদেনোর বিষয়েও আমরা তদন্ত করবো।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST