রমজান আলী জুয়েল,
বেলাব (নরসিংদী) প্রতিনিধি ঃ-
নরসিংদী জেলা বেলাবতে পুলিশের অভিযানে ০২ (দুই) কেজি গাঁজা ও ১০০ পিচ ইয়াবা সহ ০২ জন গ্রেফতার’’
১৭/০১/২০২৬ইং তারিখ বেলাব থানার ওসি এস এম আমানউল্লা এর দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র)/মো: এনায়েত করিম সংগীয় ফোর্সসহ বেলাব থানাধীন ঢাকা-সিলেট মহাসড়ক ও বেলাব থানা এলাকায় দিবাকালীন মোবাইল-৬০ ডিউটি করাকালে ১৮:৫০ ঘটিকায় বেলাব থানাধীন দড়িকান্দি সাকিনস্থ দড়িকান্দি বাসষ্ট্যান্ড মসজিদ সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনে পাকা রাস্তার উপর হইতে আসামী জিসান (১৮), পিতা-শাহজাহান, মাতা-জান্নাতী বেগম, সাং-পিয়ালীমারী, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জ কে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা, যার মূল্য অনুমান ৬০,০০০/-(ষাট হাজার) টাকা সহ হাতেনাতে গ্রেফতার করেন। এবং বেলাব থানায় কর্মরত এসআই(নিঃ) ফজলুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ বেলাব থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৩.১০ ঘটিকার সময় বেলাব থানাধীন চর ছায়েট সাকিনস্থ পিবিএল ইট ভাটার পশ্চিম পাশে জনৈক জীবন চন্দ্র বর্মন এর সেলুনের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী জাকির হোসেন (৪৩), পিতা-মৃত আজব আলী ওরফে আজম আলী, সাং-চর ছায়েট, থানা-বেলাব, জেলা-নরসিংদীকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছেন। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
বেলাবো থানা ওসি এস এম আমানউল্লাহ জানান এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।