1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাধ‍্যমিক শ্রেণির পরীক্ষার্থীদের প্রস্তুতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আপনার–আমার সবার জীবনে প্রভাব জিরো টলারেন্সে : সংসদ সদস্য বাবরের নির্দেশে মাঠে ওসি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ হারানো মোবাইল উদ্ধার এবং হস্তান্তর লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম
শিরোনাম

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন ঢাকার ৩০০ ফিটে

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা:

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাকে একনজর দেখতে ঢাকার ৩০০ ফিটে অবস্থান করছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ও পৌর বিএনপির অন্তত ২০ হাজার নেতাকর্মী। বুধবার সন্ধ্যা (২৪) ও বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল হক রাজন , হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাহেদল
ইউপি সাবেক চেয়ারম্যান জিএস মোঃ আবুল হাসিম সবুজ, আবু বকর সিদ্দিক বাক্কার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানসুরুল হক রবিনসহ সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে ও এক নজরে দেখতে ঢাকার ৩০০ ফিটে চলে গেছেন। এসব নেতাকর্মীরা রেলগাড়ি,বাস, মিনিবাস, মাইক্রোবাস,প্রাইভেটকার ভাড়া করে দু’দিন আগে থেকে ঢাকায় চলে গেছেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম কাঞ্চন,অ্যাডভোকেট মনিরুল ইসলাম রাজন, আবুল হাসিম সবুজসহ অনেকেই বলেন, দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার দেশে ফেরার কথা শুনে নিজেকে ধরে রাখতে পারিনি। প্রিয় নেতাকে এক নজর সামনে থেকে দেখার জন্য ঢাকায় চলে এসেছি এবং ঢাকায় অবস্থান করে দেশনায়ক তারেক রহমানের আসার প্রহর গুনছি। পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাজিব বলেন উপজেলার ০৬ ইউনিয়ন ও এক পৌরসভা থেকে বিএনপির অসংখ্য নেতাকর্মী ঢাকায় এসেছেন। গত ২৩ ডিসেম্বর থেকে নেতাকর্মীরা আনন্দ নিয়ে ঢাকায় আসতে শুরু করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও হোসেনপুরের অধিবাসী মোঃ ছাদরুল আমিন অভিসহ অনেকেই বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ আয়োজনের সাক্ষী হতে আমরা সবাই নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকার ৩০০ ফিটে এসেছি। হোসেনপুর ও আশপাশের কমপক্ষে ২০ হাজার নেতাকর্মী এখন ঢাকায়।স্মরণকালের বড় জমায়েত দেখতে ঈদের আনন্দ নিয়ে কষ্ট করে আজ ঢাকায় অবস্থান করে প্রিয় নেতাকে দেখার প্রহর গুনছেন নেতাকর্মীরা।

জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন জানান, জিনারী ইউনিয়ন থেকেই প্রায় ৪ হাজার নেতাকর্মী ঢাকা প্রবেশ করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST