1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

সরিষাবাড়ীতে ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে ভিজিডি চাল আত্মসাতের অভিযোগ

  • প্রকাশ কাল বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে ভিজিডি কার্ড ও সরকারি চাল আত্মসাতের তীব্র অভিযোগ তুলেছে কার্ডধারীরা।গত বুধবার বিকেলে মহাদান ইউনিয়ন পরিষদের সামনে ২৭ জন ভুক্তভোগী নারী কার্ডধারী অংশ নিয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, তাদের প্রাপ্য ভিজিডি কার্ড ও চার মাসের বকেয়া চাল তারা পাননি।

ভুক্তভোগীরা জানান, তারা অনলাইনের মাধ্যমে ভিজিডি কার্ডের জন্য আবেদন করেছিলেন এবং লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। সরকারি তালিকাতেও তাদের নাম রয়েছে। কিন্তু সত্ত্বেও কার্ড বা চাল দেওয়া হয়নি, যা তাদের মানবেতর পরিস্থিতির মধ্যে ফেলেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত নারী কার্ডধারীরা হলেন, করগ্রামের রোজিনা বেগম, চায়না বেগম, শাহিদা বেগম, উর্মি বেগম, বিলবালিয়া গ্রামের বিলকিস বেগম, আঞ্জু প্রমুখ। তারা অভিযোগ করে বলেন, “আমরা নিয়ম মেনে নির্বাচিত হয়েছি। তারপরও আমাদের কার্ড আটকে রাখা হয়েছে এবং বকেয়া চাল দেওয়া হয়নি। আমরা চাই আমাদের প্রাপ্য কার্ড ও চার মাসের চাল অবিলম্বে প্রদান করা হোক।”

কার্ডধারীরা আরও বলেন,আমরা প্রশাসন ও উচ্চতর কর্তৃপক্ষের কাছে ন্যায়ের প্রত্যাশা করি। যারা এই দুর্নীতিতে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। 

মহাদান ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহিম সাংবাদিকদের জানান, “ভিজিডি কার্ড বা চাল বিতরণের কাজ আমার দায়িত্ব নয়। এসব দায়িত্ব প্রশাসক ও ইউপি সদস্যরা দেখেন।”

মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, “আমি বর্তমানে ট্রেনিংয়ে আছি। ইউনিয়নের সমস্ত কাজ আমি ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় করে করি।অভিযোগ থাকলে এর দায়ভার মূলত ইউপি সদস্যদের।তবে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST