1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

রংপুরের কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় দিনমজুরের মৃত্যু।

  • প্রকাশ কাল শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৬১ বার পড়েছে

দৈনিক তোকদার নিউজ

News

দৈনিক তোকদার নিউজ ডট কম,এর নিজস্ব,প্রতিবেদক :-


রংপুরের কাউনিয়ায় বেপড়োয়া গতিতে আসা ট্রাকের ধাক্কায় লাল মিয়া(৫০)নামে এক দিনমজুর মারা গেছে।বৃহস্পতিবার সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের কমদতলা এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত লাল মিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়,দিনমজুর লাল মিয়া বৃহস্পতিবার সকালে স্থানীয় এক বাড়ীতে দিনমজুরের কাজে যাওয়ার পথে উপজেলার কমদতলা এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পাড় হচ্ছিল।এসময় মহাসড়কে রংপুরমূখি বেপড়োয়া গতিতে আসা ট্রাক তাকে প্রচন্ড ধাক্কা দেয়।এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলে মারা যান।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় দিনমজুরের মৃত্যু।

বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো:মহির উদ্দিন বলেন,লাল মিয়া পেশায় দিনমজুর।তিনি স্থানীয় একবাড়ীতে কয়েকদিন ধরে ইট ভাংগার কাজ করছিল।আর দুইদিন ইট ভাংগার কাজ ছিল।গতকাল সকালে ইট ভাংগার কাজ করতে গিয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনি মারা যান।দিনমজুর লাল মিয়া পরিবারের একমাত্র উপাজনক্ষম ব্যক্তি ছিল।তার মৃত্যুতে পরিবারে অভাব দারিদ্রতা নেমে আসলো।যোগাযোগ করা হলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান জানান,রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় একজন ঘটনাস্থলে মারা গেছে।এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।তবে এ ঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারন ডায়রী লিপিবদ্ধ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST