1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কেন্দুয়ায় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি ১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিম
শিরোনাম

​সরিষাবাড়ীতে সাংবাদিকের ওপর হামলা, “ঠ্যাং কেটে ফেলার” হুমকি

  • প্রকাশ কাল শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়েছে

​তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে রাষ্ট্রীয় খাস জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. ইসমাইল হোসেন (৪৫) ও দৈনিক তৃতীয় মাত্রা এর স্টাফ রিপোর্টার সাংবাদিক তৌকির আহাম্মেদ হাসু (৩২)। শুধু হামলা নয়, ইসমাইল সাংবাদিককে প্রাণনাশের পাশাপাশি “ঠ্যাং কেটে ফেলার” হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন দিয়ার কৃষ্ণাই গ্রামের বাসিন্দা সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০), পিতা লক্ষীচাঁন চৌধুরী।
​সাংবাদিক ইসমাইল হোসেন জানান, সংবাদ সংগ্রহের সময় তিনি জানতে পারেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন যে জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে সেটি রাষ্ট্রীয় খাস জমি। শুধু তাই নয়, এ জমি নিয়ে সরকার বাদী হয়ে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সেখানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন।
​বিষয়টি অভিযুক্তদের কাছে জানতে চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তাঁর ওপর হামলা চালান।এতে দুই সাংবাদিক আহত হন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
​সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, “রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার বিষয়টি জানতে চাওয়াই আমার অপরাধ হলো। তারা আমাকে ঠ্যাং কেটে ফেলার হুমকি দিয়েছে। আমি এই হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
​এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন,সাংবাদিকের লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
​এদিকে,উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় রাষ্ট্রীয় জমি দখল ও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে হেনস্থা করার ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST